1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ

reporter মোঃ লুৎফর রহমান
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বিরল উপজেলার রাণীপুকুর মাদ্রাসাপাড়া গ্রামের মৃত শফিউদ্দীন আহম্মেদ এর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৬৫) অভিযোগে জানান, আমার ছোট ভাই প্রবাসী মোঃ খাইরুল ইসলামের স্ত্রী মোছাঃ রাহে জান্নাত (৪০)। আমার ভাই তাঁর এক ছেলে মোঃ রাহাত ইসলাম (১৪) ও এক মেয়ে খুসবু (৮) ও তাঁর স্ত্রীকে রেখে প্রবাসে কাজ করে স্ত্রীকে প্রতিমাসে সংসারের খরচ সন্তানদের পড়ালেখা ও ভোরণ পোষণ আনুসাঙ্গীক খরচ করার জন্য টাকা পাঠায়। সে উক্ত টাকা দিয়ে সংসার পরিচালনা করে আসছে। ২৭ জুন ২০২৬ শনিবার দুপুর ১২ টায় আমার ছোট ভাই এর অনুপস্থিতিতে আমার ছোট ভাইয়ের স্ত্রী ও দিনাজপুর কোতয়ালী থানার জপেয়া নিমপাড়া গ্রামের মোঃ আজিজার রহমান এর ছেলে আমার ছোট ভাইয়ের শ্যালক মোঃ আপেল (৩৭)সহ আরো ১ জন অজ্ঞাতনামা সংসারের গচ্ছিত মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিলে কোন কর্ণপাত না করে ভ্যানিটি ব্যাগ ও ২টি ঘাড় ব্যাগে কিছু মালামাল নিয়ে যায়। পরবর্তীতে আবারো বিকাল ৪ টায় তার শ্যালকসহ অজ্ঞাতনামা লোকজন আমাদের বাড়ীতে এসে আমার ছোট ভাইয়ের সংসারের ৪ বস্তা গচ্ছিত মালামাল নিয়ে যাওয়ার সময় আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা নিষেধ করলে আমাকেসহ আমার পরিবারের লোকজনকে মারপিট করার চেষ্টাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে ৪ বস্তা গচ্ছিত মালামাল নিয়ে যায়।
ঘটনার বিষয়ে তিনি আরো জানান, আমি আমার ভাই মোঃ খায়রুল ইসলাম ও আমার পরিবারের লোকজনসহ আমার বিভিন্ন আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করে আমার প্রবাসী ভাইয়ের সংসারের মালামাল উদ্ধারসহ আমার পরিবারের নিরাপত্তা চেয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com