1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিক আবদুল মজিদের ১৩তম মৃত্যু বার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

সাংবাদিক আবদুল মজিদের ১৩তম মৃত্যু বার্ষিকী

reporter মোঃ লুৎফর রহমান
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ

বিরল প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল মজিদ এর ১৩তম মৃত্যু বার্ষিকী ২৬ জুন। ২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মরহুমের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও পরকালের শান্তি কামনা করছে বিরল প্রেসক্লাবের সভাপতি’সহ সকল সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, মরহুম আব্দুল মজিদ বোচাগঞ্জ উপজেলার ০৬নং রনগাঁও ইউপি’র মোবারকপুর গ্রামে ডাক্তার মজিবর রহমান ও মাতা মোছাঃ মাহবুবা বেগমের কোলজুড়ে ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
বৈবাহিক জীবনে সে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিল। পিতার মৃত্যুর পর তিনি মা, ভাই, বোন’সহ বিরল উপজেলার পৌর-শহরের চকভবানী গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৯৬ সালে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক তিস্তা পত্রিকায় সংবাদদাতা হিসাবে সাংবাদিকতা পেশা শুরু করেন।
এরপর দৈনিক ভোরের কাগজ, জনতা, কালবেলা, নতুন দিন, কাঞ্চন, সাপ্তাহিক উদয়ের পথে, ফলোআপ, চেহেলগাজী, উত্তরবঙ্গ, সচিত্র ঘটনা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে কর্তব্য পালন করেন।
তিনি বিরল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি অসংখ্য কবিতা ও ছড়া গল্প লিখেছেন। বিরল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে গত ২০১৩-১৪ খ্রিস্টাব্দের জন্য তিনি কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে ক্ষণজন্মা এই সাংবাদিকের বয়স হয়েছিল ৪৩ বছর। শুক্রবার বাদ জুমআ মরহুমের কবর জিয়ারতসহ দোয়া খায়েরের আয়োজন করা হয় বিরল প্রেস ক্লাবের পক্ষ হতে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com