1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরলে সড়ক দুর্ঘটনায় গরু নিহতের ঘটনায় এক ইউপি সদস্যের মারপিটে আরো এক ইউপি সদস্যসহ আহত-২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

বিরলে সড়ক দুর্ঘটনায় গরু নিহতের ঘটনায় এক ইউপি সদস্যের মারপিটে আরো এক ইউপি সদস্যসহ আহত-২

reporter মোঃ লুৎফর রহমান বিরল
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ

‎বিরলে মোটরসাইকেল এর সাথে গরুর সংঘর্ষে গরু নিহতের ঘটনাকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের মারপিটে আহত হয়েছেন আরো এক ইউপি সদস্যসহ ২ জন । ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
‎বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ইভিরামপুর গ্রামের মোঃ আজিজুর রহমান এর ছেলে মোঃ জীবন (১৮) মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে দিনাজপুর শহরে যাওয়ার সময় উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে মোটরসাইকেল এর সাথে গরুর সংঘর্ষ হয়। এতে গরুটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিজোড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সদস্য মোঃ কাওছার আলী হাতে লোহার ধারালো হাসুয়া নিয়ে আজিজুর রহমান এর বাড়ীতে এসে জনসম্মূখে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। এসময় ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সদস্য আবু সিদ্দিক ঘটনার বিষয়ে অবগত হয়ে বিজোড়া গ্রামের ঘটনাস্থলে সমাধানের জন্য গেলে মারপিটের ঘটনা ঘটে।
থানার ‎অভিযোগে জানানো হয়, বৃহস্পতিবার সকালে আজিজুর রহমানের ছেলে মোঃ জীবন (১৮) মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ৭নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া কবরস্থান সংলগ্ন রাস্তায় পৌঁছলে একটি গরুর সাথে দূর্ঘটনা ঘটে গরুটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে জীবন ঘটনাস্থল হতে মোটরসাইকেল নিয়ে বাড়ীতে চলে আসে। এর কিছুক্ষণ পরে ৭নং বিজোড়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ কাওছার আলী আরও অজ্ঞাতনামা একজনক হাতে ধারালো হাসুয়া নিয়ে আজিজুর রহমান এর বাড়ীতে আসে এবং গরু মারার বিষয়ে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। পরে ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আবু সিদ্দিক (৪২) এবং একই গ্রামের মোঃ ফারুক (৪০) কে নিয়ে ঘটনাস্থলে পৌছামাত্র বিজোড়া গ্রামের মোঃ হবিবর এর ছেলে এবং ৭নং বিজোড়া ইউনিয়নের ইউপি সদস্য কাওছার আলী (৪০) এবং মৃত. নাসের আলী এর ছেলে শুকুরু (৫৫) ও মোঃ হবিবর চড়াও হয়ে আক্রমণ করে। অতঃপর কাওছার আলী তার হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা ইউপি সদস্য আবু সিদ্দিক (৪২) এবং মোঃ ফারুককে এলোপাথারীভাবে পায়ে ও হাতে কোপ মারে রক্তাক্ত কাটা জখম করে এবং শুকুরু (৫৫) ও মোঃ হবিবর এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি মারে রক্তাক্ত জখম করে। সেই সময় কাওছার আলী আজিজুর রহমানের ডিসকোভার ১২৫ সিসি মোটর সাইকেল যার মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা এবং পরিহিত শার্টের বাম পার্শ্বের বুক পকেটে থাকা নগদ কুড়ি হাজার টাকা অসৎ উদ্দেশ্যে জোর পূর্বক নিয়ে নেয়। মারপিটে আবু সিদ্দিক এবং মোঃ ফারুক জখম প্রাপ্ত হলে তাদেরকে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য কাওছার আলী এর মুঠোফোনে কল দিয়েও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com