1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর মুন্সীবাড়ীর ঘাট এলাকায় প্রায় ৯৫ লাখ ২১ হাজার ৮৫০ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন একটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং সরকারি সম্পদের ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
জানা গেছে, গত ৫ জুন স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন সরকার আশুলিয়া থানায় জিডি নম্বর-৩৯৬ দায়ের করেন। জিডিতে প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি সম্পদের ক্ষতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ‘হাজী শরিয়ত উল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পুকুর খনন, রাস্তা নির্মাণ, সৌন্দর্যবর্ধন এবং ঘাট বাঁধানোর কাজ চলছে। তবে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২২ সালে প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত তাজপুর নামাপাড়া মুন্সীবাড়ী সড়কের পাশের খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে রাতের আঁধারে বিক্রির অভিযোগ রয়েছে।
জিডিতে ঠিকাদার আজম, তার সহযোগী মিজান এবং স্থানীয় খন্দকার রশিদ ওরফে তারা মিয়া-এর নাম উল্লেখ করে বলা হয়েছে, অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুর রশীদ তারা এবং স্থানীয় যুবদলের কয়েকজন নেতার যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই চক্রটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে পুকুরপাড়ের গাছ কেটে বিক্রি এবং মাটি বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এছাড়া অভিযোগকারীদের দাবি, বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ অর্থ আত্মসাতের চেষ্টা চলছে।
এদিকে প্রকল্প এলাকা সংলগ্ন জমির মালিকানা ও দখল নিয়ে ঢাকার বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা নং-৫৪৮/২০২৫ বিচারাধীন রয়েছে। মামলার বাদী মো. সিরাজুল ইসলাম সরকারসহ অন্যরা আদালতে দাবি করেছেন, মালিকানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ না করার প্রয়োজন রয়েছে। কিন্তু বিচারাধীন অবস্থাতেই উন্নয়নকাজ চলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে প্রকল্পের অর্থের সুষ্ঠু ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com