1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কোনাবাড়ীতে দুই পক্ষের আধিপত্যের দ্বন্দ্ব, কিশোর গ্যাংয়ের উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

কোনাবাড়ীতে দুই পক্ষের আধিপত্যের দ্বন্দ্ব, কিশোর গ্যাংয়ের উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী

reporter আলমগীর হোসেন
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ী এলাকার ভান্ডারী গলিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই বিরোধকে ঘিরে একদল কিশোর ও তরুণ সংঘবদ্ধভাবে সক্রিয় হয়ে উঠেছে। তাদের তৎপরতায় এলাকায় প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

অনুসন্ধানে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় একটি পক্ষ ‘ময়মনসিংহ গ্রুপ’ নামে পরিচিত। অপরদিকে, কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি বারেক সরকারের ছেলে ফয়সাল সরকারের নেতৃত্বে আরেকটি পক্ষ সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে ফয়সাল সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৫ জুন রইজউদ্দিন ও রাহিমের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে রাহিম বিষয়টি ফয়সাল সরকারকে জানালে তিনি কয়েকটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। এরপর রইজউদ্দিনকে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এতে গুরুতর আহত রইজউদ্দিনকে কোনাবাড়ী থানা পুলিশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রাহিম প্রতিবেদকের কাছে বলেন, “রইজউদ্দিনকে আমি নিজেই মারধর করেছি। ফয়সাল ভাই ঘটনাস্থলে ছিলেন।” যদিও তিনি ঘটনার পেছনে নিজের ব্যাখ্যাও তুলে ধরেন।

অন্যদিকে, ফয়সাল সরকার বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে ফয়সাল সরকারকে ঘটনাস্থলে দেখা যায়। তবে ওই ভিডিওর সত্যতা এবং ঘটনার সঙ্গে এর সম্পৃক্ততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অনুসন্ধানে আরও অভিযোগ উঠে এসেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে মহড়া, মোটরসাইকেল শোডাউন, ভয়ভীতি প্রদর্শন এবং সংঘর্ষে জড়িয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও স্বাধীন প্রমাণের ভিত্তিতে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনটির তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিতে গেলে অভিযুক্ত ফয়সাল সরকার প্রতিবেদকের সঙ্গে কথা বলার একপর্যায়ে “বিষয়টি দেখে নেওয়া হবে” বলে সরাসরি হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন প্রতিবেদক। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, সাম্প্রতিক সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com