1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

reporter রাজু আহমেদ, নীলফামারী 
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৩ জুন)কঠোর পুলিশ পাহারায় নীলফামারীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১)সারণির ২৯(ক)/৪১ ধারায় দায়ের করা একটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৫,জিআর-১৭৫) চারজনকে গ্রেপ্তার করা হয়।তারা হলেন-মো.নুরুজ্জামান ইসলাম (৩০),মো.রুবেল মিয়া (৩৬),মো.শরীফ আহম্মেদ (২৫) এবং মো.হোসেন ইসলাম (৩৪)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুজ্জামান ইসলামের স্থায়ী বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর এলাকায় হলেও তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি এলাকায় বসবাস করছিলেন।অপর তিন আসামিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে,সাইবার সুরক্ষা আইন,২০২৬-এর অধীনে দায়ের করা পৃথক আরেকটি মামলায় (কিশোরগঞ্জ থানা এফআইআর নং-২৪, জিআর-১৭৪)আরও দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন-মো.রিপন মিয়া(১৯)ও মো. হাফিজুল ইসলাম(১৯)।উভয়ের বাড়ি কিশোরগঞ্জ থানার উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকায়।

কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর(এসআই)মহাসিন জানান,অপরাধ দমনে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন,জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com