1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযান বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবি খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড বিরলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter মোঃ তরিকুল ইসলাম সাগর 
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর । পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, চাঞ্চল্যকর হত্যা মামলা উদঘাটনকারী শ্রেষ্ঠ অফিসার মোঃ যোবায়ের, পুলিশ পরিদর্শক (তদন্ত), কাপাসিয়া থানা, শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল হালিম, শ্রীপুর থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই(নিরস্ত্র ) মোঃ ফাইজুর রহমান, কালিয়াকৈর থানা, শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র ) মোঃ সোহরাব হোসেন, শ্রীপুর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/ মোঃ আঃ রহিম খান, ট্রাফিক বিভাগ, গাজীপুরসহ শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন মেঃ খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), মোঃ মাহবুবুর রহমান, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com