স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ উম্মে কুলসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ ফেরদৌসী রহমান, হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বাজার কমিটির সদস্য ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উন্নয়নকর্মী বৃন্দ। উক্ত বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী দ্বারা পরিচালিত হয় ক্যাম্পেইন কার্যক্রমের মূল বিষয়াদি। ক্যাম্পেইন প্রোগ্রামের মুল উদ্দেশ্য ছিল কঠিন বজ্য ব্যবস্থাপনা সম্পর্কে সুনিদিষ্ট সচেতনতা বৃদ্ধি, গৃহস্থালী ও বাজারে বর্জ্য পৃথকীকরন জনপ্রিয় করা, আচরনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলা রোধ করা ও বর্জ্যের পুনঃব্যবহার এবং নিরাপদ নিষ্পত্তি উৎসাহিত করা। ক্যাম্পেইন প্রোগ্রামটি আলোচনা সভা, র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিসমাপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ২৫ জন কে আকর্শনীয় পুরস্কার প্রদান করা হয়।