1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে ‘তাহিয়া একাডেমি ফতেপুর’ ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী তাজলাল (যিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত) এবং বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া লাল মিয়ার ছেলে ময়না মিয়া এবং মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়াসহ একটি চক্র এই অবৈধ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।​তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবী বাবলু আজাদ এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।​এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন, আকিল আহমদ, এনামুর রহমান, মলয় মৈত্র, প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ, ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, আহমদ আলী, কীর্তন চন্দ্র দাশ, গৌরাঙ্গ বর্মন, আব্দুস সামাদ, নূর জামান, একরামুল হক, মনির হোসেন, আবুল কালাম ও খলু তালুকদার প্রমুখ।
​সভাপতির বক্তব্যে সাংবাদিক শফিউল আলম বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। আমরা আমাদের সন্তানদের এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এখনই যদি প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।​বক্তারা নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ফতেপুর ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com