কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন নিবাসী কুয়েত প্রবাসী সাইদুর রহমান এর পিতা মরহুম মো: বাদশা মিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ মার্চ) বুধবার, দুপুর ১২ টায় মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ ক্বারী তুফাজ্জল হোসেন। দোয়া মাহফিলে ক্বারী শায়েক আহমদ,কারী সুহেল আহমদ, কারী এমদাদুল হক, কারী হাবিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত, কবরের আযাব মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।