1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে প্রবাসী আনছার মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

কমলগঞ্জে প্রবাসী আনছার মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও বাহরাইন প্রবাসী মো. আনছার মিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন। পরে তিনি প্রবাসী মো. আনছার মিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে ক্বারী শায়েক আহমদ, ক্বারী সুহেল আহমদ, ক্বারী এমদাদুল হক, ক্বারী হাবিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রবাসী আনছার মিয়ার আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com