1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে 'নিম্নমানের বালি পাথর 'ব্যবহার করে চলছে সড়কের কাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

কোম্পানীগঞ্জে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহার করে চলছে সড়কের কাজ

reporter সিলেট
calendar প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরমসিদ্ধিপুর গ্রামের মেইন সড়কে কয়েক শত ফুট সড়কের কাজে নিম্নমানের কাঁদামাটি মিশ্রিত বালি ও ২০ মিলি পাথরের পরিবর্তে ভিন্ন সাইজের চুনাপাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। অনিয়মের মধ্যে তড়িঘড়ি করে ঠিকাদার কাজ করছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সড়ক নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না বলছেন উপজেলা প্রকৌশলী প্রতিনিধি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের কয়েকটি অংশে সড়কের কাজ পায় সিলেটের বাসিন্দা ঠিকাদার শাহজাহান মাহমুদের প্রতিষ্ঠান ‘সেনা এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানের মালিকের উপস্থিতিতেই গিয়ে দেখা যায় চলছে নির্মাণ কাজ এলাকার শ্রমিকদের অভিযোগ নিম্নমানের বালির সংখ্যা বেশি সিমেন্ট কম দেওয়া হচ্ছে এনিয়ে প্রতিবাদ করছেন অনেকেই।স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বতো,রমজান আলী,সহ কয়েকজন জানান, সড়কের নির্মাণ কাজে নিম্নমানের ইট কাঁদা মাটি মিশ্রিত বালি ব্যবহার করা হচ্ছে। সিডিউল মেনে কাজ করা হচ্ছে না। রাস্তা নির্মাণে অনিয়মসহ নানা গড়মিল ধরা পড়ে জনসাধারণের নজরে।রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এত নিম্নমানের কাজ হওয়া সত্ত্বে ও উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। স্হানীয় এলাকাবাসীর দাবি ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলামের ও দায় আছে তিনি কোন তদারকি করছেন না ঠিকাদার ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন।সড়কের কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সিএনজি চালক সেলিম,আবুল বলেন, ‘এমন রাস্তা কয়েকদিন পরেই ফাটল ধরে যাবে। এ কাজ টেকসই হবে না। আমাদের সিএনজি ও অটো চালাবার গিয়ে আবারও কয়েকমাস পর সমস্যা হবে। ’অভিযোগ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করে বিষয়টি তাহার নজরে আনা হলে রাস্তায় নিম্নমানের কাঁদামাটি মিশ্রিত বালি ও ভিন্ন সাইজের চুনাপাথর ব্যবহার করা হচ্ছে। এপ্রসঙ্গে তিনি বলেন কোন অনিয়ম হলে ব্যবস্হা নেওয়া হবে। এদিকে সড়কের কাজে অনিয়ম বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শাহজাহান মাহমুদের দায়সারাভাবে জবাব কাজের মান ভালো কোন প্রকার অনিয়ম হচ্ছে না। নিম্নমানের কাঁদামাটি বালি ব্যবহার করছেন কেন? এর জবাবে ঠিকাদার বলেন বালি পাওয়া যায়না।

উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ খান রাবি, সড়ক নির্মাণে কাঁদামাটি মিশ্রিত বালি ও ভিন্ন সাইজের চুনাপাথর ব্যবহার করা হচ্ছে এবিষয়ে তিনি বলেন কোন প্রকার অনিয়ম হলে কাজ বন্ধ করা হবে এবং বিষয়টি সম্পর্কে জেনে ব্যবস্হা নিবেন বলে তিনি জানান।

উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, বলেন কাঁদামাটি বালি দিয়ে সড়ক নির্মাণ করলে বিষয়টির ব্যবস্হা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com