1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

দেশ বিদেশের দূরত্ব পেরিয়ে মানবতার এক কাতারে দিরাই উপজেলার প্রবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সৌহার্দ্য ও সংহতির মহামিলন এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রবাসীদের নিয়ে মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত বুধবার (২৮ জানুয়ারি) রাতে দিরাই পৌরসভার জালাল সিটি সেন্টার হলরুমে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও সমাজকর্মী মোঃ রুবেল আহমদ।

দেবাশীষ দাস দেবল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম জিলানীর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ও সংগীত শিল্পী আল হেলাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রীস প্রবাসী কাওছার আহমদ,কাতার প্রবাসী গীতিকার আব্দুল বাহার, দুবাই প্রবাসী নাহিদ ইসলাম, আয়োজক সংগঠনের আহবায়ক মোস্তাহার মিয়া মুস্তাক, জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ওবায়দুল্লাহ তাহমিদ, সাংবাদিক আব্দুল্লাহ আল-রাজী, ছাত্রনেতা মিনহাজ তালুকদার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু, সহ-সভাপতি মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া এবং সাংবাদিক কামরুল হাসান মিটু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী ও জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের মতো সংগঠন প্রবাসী ও দেশের মানুষের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। তিনি আরও বলেন, দিরাইয়ের শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসে থেকেও যারা নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান, তারা দেশের ও সমাজের গর্ব। তিনি আরও বলেন, সমাজসেবামূলক সংগঠন মানুষের মধ্যে মানবিকতা, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন প্রশংসনীয় এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত শিক্ষায় ভাটির জনপদের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত,সুদক্ষ ও প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবাণ জানান আইসিটি শিক্ষক মোস্তাহার মিয়া মুস্তাক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com