1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বর্তমান চলতি বছরের ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ চালু আছে।

আজ সোমবার (২৪ জুন) বেলা ১১,৩০ এর দিকে মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের একাডেমিক ভবনের এক অংশ বিদুৎ নেই অন্ধকারে চলছে সেবা দান। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে নেই বিদুৎ। তাই এদিন গবেষকরা কাজ করতে পারছেন না।

পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বলেন, ‘হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটো মিটার রয়েছে। এর মধ্যে কলেজের প্রায় কোটি টাকার মতো বকেয়া বিল রয়েছে। আর বিল বকেয়া থাকার কারণে কলেজের এক অংশের (একাডেমিক ভবন) সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। টাকা পরিশোধ করলে বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যাবে।”

তিনি আরও বলেন, ‘বকেয়া পরিশোধের জন্য আমরা তাদেরকে নোটিশ-চিঠি দিয়ে আসছি। পরিশোধ না করার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, কলেজের মিটারেই বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা।কলেজ ও হাসপাতাল মিলে ছয় মাসের বিল বাবদ ১ কোটি ২৮ লাখ টাকা পাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে।

একই প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনকে কল করা হলে তিনি মিটিং আছেন বলে জানিয়েছেন।

উপ পরিচালক বলেন, ‘আমাদের ও কলেজের মিটার আলাদা আলাদা রয়েছে কিন্তু হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। আর কলেজের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আজ সকাল সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com