1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার 

reporter  হাবিবুল্লাহ, টাঙ্গাইল
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আয়োজনে বাংলাদেশে আর্সেনিক জনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) অনুষ্ঠিত ‘Mechanistic Human Studies on the Effects of Arsenic on Cardiometabolic Diseases in Banglades’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Environmental Toxicology and Human Health Scientist Professor Dr. SeiichiroHimeno. তিনি আর্সেনিকের Long Term Exposure-এর ফলে মানবদেহে সৃষ্ট আণবিক ও যান্ত্রিক পরিবর্তন, হৃদরোগ, বিপাকীয় অসংগতি ও এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিক সমূহ তুলে ধরেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।
সেমিনারে বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com