1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মৌলভীবাজারে শ্রেষ্ঠ শিক্ষার্থী কুলসুমা আনজুম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মৌলভীবাজারে শ্রেষ্ঠ শিক্ষার্থী কুলসুমা আনজুম

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন কুলসুমা আনজুম।
কুলসুমা আনজুম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি শফিকুর রহমানের তৃতীয় কন্যা এবং মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে কুলসুমা নিজেকে একজন মেধাবী ও আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষক ও সহপাঠীদের মধ্যে প্রশংসিত হয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, তিনি একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকার মানুষরা আনন্দিত ও গর্বিত। এলাকাবাসীর প্রত্যাশা, কুলসুমা আনজুম তার মেধা ও নিষ্ঠার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com