1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে সংবাদ সম্মেলন

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়। তিনি বলেন,সরকার প্রতিবছর জেলায় বাঁধের জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্তু নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে। ১৫ ডিসেম্বর লোক দেখানো কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি কাজ শুরু করা হয়নি।
কিন্ত পিআইসি গঠনে সিন্ডিকেট জড়িত থাকার ফলে কমিটি গঠনে অনিয়ম র্দূনীতি,কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা।সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও) যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কাজ শুরু করতে বিলম্ব করছেন। দ্রুত সময়ের মধ্যে হাওরে বাঁধের কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com