1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফতুল্লায় ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধী ছেলে ও বাবাকে মারধর। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফতুল্লায় ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধী ছেলে ও বাবাকে মারধর।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুন, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

নারায়নগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের ফতুল্লায় ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধী কিশোর ও তার প্রতিবন্ধী বাবাকে মারধরের অভিযোগ উঠেছে শরীফ @ নেট শরীফের বিরুদ্ধে।

বুধবার (৫ জুন) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা শাহী মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী জাহিদ হোসেনের দাদি ফাতেমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শরীফ @ নেট শরীফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মারদরের শিকার প্রতিবন্ধী জাহিদ হাসান ও তার প্রতিবন্ধী বাবা ফারুক পাগলা চিতাশাল এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া। জানা যায় উক্ত পরিবারের সকল সদস্য প্রতিবন্ধী।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় পাগলা শাহী মহল্লা আলী মেম্বারের বাড়ির সংলগ্ন শরীফ @ নেট শরীফের দোকানে ভিক্ষার জন্য প্রতিবন্ধী জাহিদ হোসেন ও তার প্রতিবন্ধী বাবা গেলে তাদেরকে গালাগালি করে। গালাগালির একপর্যায়ে প্রতিবন্ধী জাহিদ হোসেন বলে যে ভিক্ষা দিলে দেন না দিলে গালাগালি কইরেন না একথা বলার পর শরীফ ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে আহত করে। পরে জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে তাদেরকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়।

এই বিষয়ে জানতে চাইলে শরীফ মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন এই প্রতিবন্ধীরা আমার মাকে নিয়ে গালাগালি করেছে ধরতে গেলে রাস্তায় পড়ে গিয়ে হাতেপায়ে ব্যাথা পেয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই হারিস শিকদার জানান, প্রতিবন্ধী এক কিশোরকে মারধরের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com