পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যান সমবায় সমিতি লিঃ এর ১৯ তম বার্ষিক সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় সমিতি নিজস্ব ভবনের হলরুমে সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নাজমুল আহসান এর সঞ্চালনায় বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে সমিতির উত্তোর উত্তোর উন্নতি ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় পরিদর্শক সুশান্ত কুমার দাস, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নূরুল হক বিশ্বাস, শরীয়াহ বোর্ডের সভাপতি মাওলানা মোঃ আবদুল মোতালিব। আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সদস্য কির্তিবাস চন্দ্র পাল, মোঃ মিজানুর রহমান ও মোঃ জহিরুল হক বশির। সমিতির আয়- ব্যয়ের হিসাব সংক্রান্ত প্রতিবেদন পাঠ করেন অর্ডিট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। সভায় সদস্যদের সন্তান ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।