1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাকিবের নেতৃত্বে সেমিফাইনালে মন্ট্রিয়াল টাইগার্স - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

সাকিবের নেতৃত্বে সেমিফাইনালে মন্ট্রিয়াল টাইগার্স

– কানাডা সুপার সিক্সটিতে দুর্দান্ত জয়ে সেমিফাইনালে উঠলো সাকিব আল হাসানের দল

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়েল টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে টিকে থাকতে ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে জিততেই হবে মন্ট্রিয়ালকে। এমন ম্যাচে ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিবের দল।

রোববার (১২ অক্টোবর) আগে ব্যাট করতে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৩০ রানের সংগ্রহ গড়ে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। এ দিন ব্যাট হাতে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া। মাত্র ২২ বলে ৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ব্রাউন ১৯ রান করেন। তবে বাজওয়া আউট হওয়ার আগে ১৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনে ব্যাট করতে নামেন সাকিব। ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৭ বলে ১১ রান করে গ্রিভসেরই শিকার হন সাকিব।

জবাবে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানে থেমে যায় ব্র্যাম্পটন ব্লিটজের ইনিংস। দলের পক্ষে ১২ রান খরচায় ২ উইকেট শিকার করেন ইসুরু উদানা। এ দিন বোলিংয়ে আসেননি সাকিব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com