1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলাউড়া উপজেলা নির্বাচনে যারা বিজয়ী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা নির্বাচনে যারা বিজয়ী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ মে, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ

শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলমের প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী রাজকুমার কালোয়ার রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী নেহার বেগম নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাও. ফজলুল হক খান সাহেদ দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৫২ ভোট।

এ ছাড়া আরও দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৯৮ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হাসান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৮৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রাজকুমার কালোয়ার রাজু চশমা প্রতীকে ৩১ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আফজাল হোসেন সাজু বই প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯০ ভোট, মো. সাইফুল ইসলাম কুতুব তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৭৭ ভোট ও পূরণ উরাং টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম ফুটবল প্রতীকে ৭১ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৬ ভোট।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com