1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গণতন্ত্রের পুনর্জাগরণে জনগণের শক্তিই বিএনপির ভরসা ,অ্যাড. মোমরেজুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

গণতন্ত্রের পুনর্জাগরণে জনগণের শক্তিই বিএনপির ভরসা ,অ্যাড. মোমরেজুল ইসলাম

reporter নুরুল আমিন পলাশ,কয়রা (খুলনা)
calendar প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেছেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তিই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে রাষ্ট্রীয় গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতির বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. মোমরেজুল ইসলাম আরও বলেন, “বিএনপি কখনোই সহিংসতা বা ষড়যন্ত্রের পথে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নুরুল ইসলাম খোকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মো. শরিফুল আলম, কোহিনূর ইসলাম, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান, শহিদুল্লাহ শাহিন, ফয়জুল করিম খোকন, আবুল বাসার ডাবলু, মোল্লা ইয়াকুব আলী, মনজুর মোর্শেদ, ডা. নুর ইসলাম খোকন, রবিউল ইসলাম, অ্যাড. আজিম, অ্যাড. নারায়ন মন্ডল, অ্যাড. প্রমথ কুমার মন্ডল, মুনছুর আলী ও মিজানুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com