1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজধানীতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা রাব্বিসহ ১৫ জন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

রাজধানীতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা রাব্বিসহ ১৫ জন আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর পৌনে ২ টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী, কাজলা ব্রিজ ও যাত্রাবাড়ী মোড় তিনটি পৃথকস্হানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ রোববার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।

এম. জে. সোহেল জানান, গ্রেফতারকৃতরা হলো, ফজলে রাব্বি (২৫), মোঃ রাজ (২৩), সাব্বির আহম্মেদ (১৯), মোঃ ফয়সাল (২১), মো: সানোয়ার হোসেন অন্তর (২৫), তাজুল ইসলাম তাজ (১৯), মোঃ রাকিব (১৯), আরিফ আহম্মেদ (১৯), মোঃ আশাবুদ্দিন (৩৩), মোঃ শাহিন (১৯), মোঃ শাওন (১৯), মোঃ মেহেদী হাসান (১৯), মোঃ বেলাল (৪০), গোলাম রাব্বি (আসিফ) (২০) ও জাহিদুল ইসলাম সাব্বির (১৯)।

অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, নারায়নগঞ্জ, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, ভোলা, জামালপুর ও চট্টগ্রাম

এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৭,০০০ টাকা, কয়েকটি মোবাইল সেট এবং ৪ টি কাঁঠের লাঠি উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com