1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গুজবের দেয়াল ভেঙে শিক্ষার আলো ছড়াতে চান এনামুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

গুজবের দেয়াল ভেঙে শিক্ষার আলো ছড়াতে চান এনামুল হক

reporter স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেমের অনুমোদনে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পরপরই তিনি জানিয়েছেন— “বিদ্যালয়ে একটি নিরাপদ, মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

“ষড়যন্ত্রের আঁধারে অপপ্রচারের জাল”

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। এনামুল হক এ বিষয়ে বলেন—“আমি একজন ব্যবসায়ী এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কারণে কিছু ছবি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

অথচ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগই আমাকে,
জালাও-পোড়াও মামলায় আসামী করেছিল। আমি জামায়াতের সক্রিয় কর্মী এবং নির্যাতনের শিকার। এসব গুজব-প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।”

“বিদ্যালয়ের ভবিষ্যৎ গড়ার তিন অঙ্গীকার”সভাপতি এনামুল হক তার নেতৃত্বে তিনটি দিকনির্দেশনা স্পষ্ট করেছেন-শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। মানসম্মত ও উন্নত শিক্ষা প্রদান করা। প্রশাসনিক কার্যক্রমকে স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com