1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা পাবনায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, মরদেহ গুমের প্রাইভেটকার জব্দ ঈশ্বরদীতে তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা! পটুয়াখালী-২ বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

reporter নাগরপুর (টাঙ্গাইল)
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ২০২৫ এর ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত  শনিবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করেন। খেলায় সাভার স্পোর্টস একাডেমি ঢাকা ও গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ অংশ গ্রহণ করে। নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক সময়ের তুখোড় ছাত্র নেতা নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. শরিফ উদ্দিন আরজু। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
খেলায় সম্মানিত অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-কোষাদক্ষ শহিদুর রহমান শহিদ, ছাত্র দলের সদস্য সচিব মনির. ভাদ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজম খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আড়রা কুমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, অবসর: পাপ্ত সহকারি শিক্ষক নাজমুল ইসলাম (সূর্য্য মাষ্টার), বিশিষ্ট ব্যবসায়ি জয়েন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক জব্বার মল্লিক, সারোটিয়গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম প্রমুখ। এসময় ভাদ্রা ইউনিয়ন বিএনপির অঙ্গও সগযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। খেলায় ট্রাইব্রেকারে ৪-২-গোলে সাভার স্পোর্টস একাডেমি কে হারিয়ে গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্চ বিজয় লাভ করে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com