1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সম্মিলিত চেষ্ঠায় আমরা পরিচ্ছন্ন  শহর গড়তে চাই, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সম্মিলিত চেষ্ঠায় আমরা পরিচ্ছন্ন  শহর গড়তে চাই, পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু ,শেরপুর :
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

শেরপুর জেলার নকলা পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা সকলের সম্মিলিত চেষ্ঠায় পরিচ্ছন্ন নকলা শহর গড়তে চাই। আজকে নকলা পৌরশহরের বাজার কেন্দ্রিক এলাকাটা পরিচ্ছন্ন করা হলো। এরপরে প্রত্যেকটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই অভিযান চলবে। পৌরবাসির প্রতি আহবান থাকবে যার যার ঘরবাড়ি ও চারপাশ পরিস্কার রাখুন। সকলেই সহযোগিতা করুন।

১৯ জুলাই সকাল ১১ ঘটিকার সময় শেরপুর জেলার নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, ডা: মালিকা নুঝাত, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ফকর উদ্দিন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এঅভিযানে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাজিমদ্দিনের নেতৃত্বে পরিচ্ছন্নকর্মীদের পরিচ্ছন্ন কাজে সহযোগিতা করেন উক্ত বিদ্যালয়ের স্কাউটের শিক্ষর্থীরা। এদিন নকলা হল চত্বর থেকে জালমামুদ কলেজ, হাসপাতাল, নালিতাবাড়ী ও জোড়া ব্রীজ এলাকার রাস্তার দুই পাশ এবং উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন করা হয়। এর পাশাপাশি এসব এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com