1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর 
calendar প্রকাশিত: ২৪ মে, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া গ্রামে ২৩ মে শুক্রবার রাত ৯টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় এমসি ডোয়েল মদসহ মোঃ মনির হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মনির হোসেন নালিতাবাড়ী উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জনৈক জামাল উদ্দিনের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে জনৈক মোঃ সুলতান মিয়ার চা-পানের দোকানের পাশে মাদক কারবারি মোঃ মনির হোসেনকে একটি বস্তায় ভরা ৮০ বোতল মদসহ আটক করে। পরে মাদক কারবারি মনির হোসেন ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ওই মদ গুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে দুরপাল্লার গাড়ীর জন্য ওই স্থানে অপেক্ষা করছিল।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ২৪ মে শনিবার নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃত মাদক কারবারি মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com