1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ পিকআপ আটক, চালক পলাতক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ পিকআপ আটক, চালক পলাতক

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা 
calendar প্রকাশিত: ১৩ মে, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ চোরাচালানের একটি বড় ধরনের প্রচেষ্টা ব্যর্থ করেছে থানা পুলিশের রাত্রীকালীন টহল টিম। ১৩ মে ভোররাতে অভিযান চালিয়ে তারা একটি পিকআপ ভর্তি ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে ভারতীয় মদ চোরাচালানের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে এনে একটি পিকআপে করে তা বহনের খবর পায় নালিতাবাড়ী থানার টহল টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাকারবারিরা পুলিশ উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায় এবং পিকআপ চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় করে পিকআপটির পেছনে ধাওয়া চালায়। একপর্যায়ে পিকআপটি নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে পালানোর সময় একটি খরের গাদায় ধাক্কা খেয়ে থেমে যায়। চালক তখন গাড়ি রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে এবং তল্লাশির সময় মাছ বহনের ড্রামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মদের বোতল দুটি ভিন্ন ব্র্যান্ডের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অভিযুক্ত পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাঝে মাঝেই মদসহ অন্যান্য চোরাচালান পণ্য প্রবেশের চেষ্টা হয়। তবে পুলিশের সক্রিয় অভিযানে অনেক সময় তা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com