1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-অসমর্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-অসমর্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও অসমর্থ যুবদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি  দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন গণঅভ্যুত্থানে আহত ৫৪ জনের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com