1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নতুন বছরে স্কুল ভর্তি! নাকি ভর্তি বানিজ্য? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

নতুন বছরে স্কুল ভর্তি! নাকি ভর্তি বানিজ্য?

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ

মো: রিয়াজুল ইসলাম 

নতুন বছরে নতুন স্কুলে ভর্তি বা নতুন ক্লাসে ভর্তি এটা খুবই সাধারণ বিষয় সবার কাছে। নতুন বছর এলেই আমরা নানা রংয়ের ব্যানারে সব-জায়গায় সব স্কুল/কিন্ডারগার্টেনের ব্যানার/পোস্টার/লিফলেট লাগানোর জন্য সব স্কুল/কিন্ডারগার্টেন গুলোর প্রতিযোগিতায় দেখতে পাই। যদি সম্ভব হয় এক স্কুলের ব্যানারের উপরে আরেকটি লগানোর মতো প্রতিযোগিতা। যেন কোন জাতীয় ভোট শুরু হতে যাচ্ছে, বিশাল প্রতিযোগিতায়। দেয়াল, রাস্তা, এমনকি গাছ-পালা ও বাদ থাকে না। ব্যাপারটা একেবারেই স্বভাবিকই মনে হয়, তাই না? আসলে এগুলো সম্পূর্ণ ব্যাবসায়িক ধান্দা। একজন ছাত্র এক স্কুলে এক ক্লাস থেকে পাশ করে একই স্কুলে উপরের ক্লাসে উঠবে, এটাই স্বাভাবিক, কিন্তুু সেখানেও ব্যাবসা। ঐ ছাত্রকেও একটা বড় অংকের টাকা দিয়ে উপরের ক্লাসে ভর্তি হতে হয়। এটা নিয়ম নয়, এটা সম্পুর্ণ একটা অনৈতিক ব্যাবসায়িক সুবিধা আদায়। কেন? একই স্কুলে নতুন করে টাকা দিয়ে ভর্তি হতে হবে। টাকা দিয়ে অন্য স্কুল থেকে অন্য কোন স্কুলে আসলে অল্প কিছু টাকা দিয়ে ভর্তি নিলেও হয়, সেখানেতো আরও বেশি টাকা গুনতে হয় অবিভাবকদের। যেহেতু সরকারি স্কুল- কলেজের ভর্তির সিট কম থাকে তাই সবার পক্ষে সরকারি স্কুলে-কলেজে ভর্তি করা সম্ভব হয় না। বাংলাদেশের সব জায়গায় এরকম হলেও ঢাকাতে এটা একটা রমরমা ব্যবসাতে পরিণত হয়েছে । গ্রামে পর্যাপ্ত কাজ না থাকায় বাঁচার তাগিদে ঢাকায় সন্তানদের নিয়ে এসে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দের সন্তানদের ঢাকায় স্কুলে ভর্তি করতে নাভিশ্বাস ফেলতে হয়। আর যারা ঢাকায় আগে থেকেই আছেন তাদের উপর আবার বাড়িওয়ালার বাড়ি ভাড়া বাড়ানোর চাপতো প্রতি বছর থাকেই। এ ব্যাপারে এগুলো মনিটরিং এর জন্য কোন সংগঠন আছে কি? থাকলেও উনাদের কাজ কি? সবাই এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিচ্ছেন যুগের পর যুগ , আদৌও কি এটা নৈতিক? বর্তমান বাংলাদেশে এই পরিবর্তনের সময়, এই অন্যায় নিয়ম বাতিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com