1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কলাপাড়ায় আপননিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

কলাপাড়ায় আপননিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

মো: নূরুল আমিন,কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(৪ অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের ইঞ্জিঃ মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও প্রকাশক এস এম আলমগীর হোসেন। সঞ্চালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ মিন্টু, পৌর বিএনপি সভাপতি গাজী মোঃ ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকম’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জেডএম কাওছার, বিএমবিএফ’র সভাপতি এ্যাড. মো. রাকিবুল আহসান মামুন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন বিপু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
বক্তারা আপন নিউজ বিডি ডটকম’র উত্তরোত্তর সাফল্য কামনা করে তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সর্বশেষ কেক কেটে ও লাকী কুপন ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com