
ইমন তালুকদার
তুমি বন্ধু প্রাণের প্রিয়ো
তুমি প্রিয়ো কবি,
বাংলা মায়ের সূর্য সন্তান
আঁধার ঘরে রবি।
তুমি বন্ধু __মিষ্টিভাষী
সরল তোমার ভাষা,
গরিব দুঃখী ভালো থাকুক
এইটাই তোমার আশা।
চলার পথে পথের পথিক
সে-ও তোমার প্রিয়ো,
ভালবেসে ধরার বুকে
হৃদয়ে ঠাঁই দিয়ো।
ভোগী কভু হয় না সুখী
গুণীজনে কহে,
ত্যাগে মাঝে___ইতিহাসে
অমর হয়ে রহে।
মানুষ কভু হয় না বন্ধু
পাহাড়সম ধনে,
ভালোবাসার প্রতিদানে
তুমি রবে মনে।।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা