সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর বাহাদুরমালা পাড়ায় ৭ টি অসহায় পরিবারকে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করে দিয়েছেন মানবিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজিজুর রহমান।সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় গত ২৬ ডিসেম্বর গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হয়। হস্তান্তর করেন সংগঠনের কোষাধক্ষ্য আতাউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই ডীপ টিউবওয়েল টি পরিবার গুলোর জন্য এক মহান উপহার হয়ে দাঁড়িয়েছে।
বিগত ৩-৪ বছর ধরে নিরঞ্জন দাস, বিরু দাস, সত্য, স্বপন, বিজয় এবং সমীরণ সহ ৭ টি পরিবারের সদস্য গণ বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। পানির জন্য তারা প্রায়ই অন্যের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন, যা তাদের দৈনন্দিন জীবিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাদের সমস্যাটি সমাধানে এগিয়ে আসেন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান। উল্লেখ্য বন্যা করোনা অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপক্রম, অসুস্থদের স্বাস্থ্য সহায়তা শীতকালে শীত বস্ত্র বিতরণ ,সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সোনাপুর চ্যারিটি গ্রুপ যার অর্থ প্রধান করেন প্রবাসী আজিজুর রহমান।