হারিয়েছে শিশু ফিরেছে বৃদ্ধ হয়ে। এতে মহা খুশি পরিবার ও এলাকাবাসী। এ যেন সিনেমাকেও হার মানালো বাস্তবতা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িতে। ৫ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশু দুলাল ৫৮ বছর পর ফিরেছে ৬৩ বছরের বৃদ্ধ হয়ে।
গত বৃহস্পতিবার ১১ জুন বিকেলে পরিবারের মাঝে ফিরে আসায় পরিবার এবং এলাকাবাসীর মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তাকে দেখতে বিভিন্ন এলাকার নানান শ্রেণির লোকজন ভিড় জমাচ্ছে।
এদিকে দুলালের পরিবারে একমাত্র মেজো ভাই মুকুল চৌধুরী ছাড়া আর কেউ বেঁচে নেই। হারিয়েছে বাবা-মা ও দুই ভাই। তবুও মেজো ভাই,তার পরিবার ও বাড়ির লোকজন দুলালকে পেয়ে মহা খুশি। বুকে ধরে আলিংগন করে নিল সবাই।
দেলোয়ার হোসেন দুলাল জানান, হারিয়ে যাওয়ার পর ২ বছর নারায়ণগঞ্জে ছিলেন। পরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়াল ছড়ির বাঁশি মহাজন হাটে ছিল। সেখানে নূর হোসেন ও আখতার জাহানের পরিবারে পালক সন্তান হিসেবে আশ্রয় পান। পরে বিবাহ করে সংসার জীবন শুরু করেন। সেখানে রয়েছে স্ত্রী, ৪ কন্যা ও ১ ছেলে।
ঐখানে বসবাস করতে কিছু প্রতিবন্ধকতা ছিল। পালক সন্তান বলে আমাকে ও ছেলে মেয়েকেও খোটা শুনতে হতো। সেই জেদ থেকে শুরু হয় জন্মভূমির খোঁজ। আমার ছেলে ইমাম হোসেন আমার পরিবারের খোঁজ করে দিয়েছে।
দুলালের ছেলে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ইমাম হোসেন আকিব বলেন, বাবার থেকে আস্ত আস্তে সকল তথ্য নিতে শুরু করলাম। প্রথমেই কুরবানির জন্য দাদুর নাম,পরে শৈশবের স্মৃতি। বাড়ির পাশে গেট, খেলার মাঠ কালিপুর ও বেলতলী বাজার ও মেঘনা নদী। যেখান দিয়ে লঞ্চ চলতো।
বাবার তথ্যমতে গুগলে কালিপুর বাজার ও মেঘনা নদী' লিখে সার্চ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং গুগল ম্যাপ দেখে চাঁদপুরের মতলব উত্তর অবস্থান শনাক্ত করি।
পরে মতলব উত্তরের স্থানীয় সাংবাদিক নওফেল হাসান ও মাইন উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়। ঐ সূত্রধরে দুলাল যখন তার জন্মভূমিতে আসে তখন মেজো ভাই, বাড়ির প্রবীণ ব্যাক্তি শাহিন চৌধুরী দুলালের সকল বর্ননা শুনে এবং শিশুকালে দুলালের পায়ে থাকা একটি দাগ দেখে সনাক্ত করে এই সেই দুলাল, যে ৫ বছর বয়সে হারিয়ে গিয়েছিল।
৫৮ বছর পর হারিয়ে যাওয়া দুলালকে পেয়ে আনন্দিত পরিবার এলাকাবাসী। যাদের সহযোগিতায় জন্মভূমিতে ফিরে পয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুলালের পরিবার।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা