1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৪ আসনে ধানের শীষের গণজোয়ার: পূর্ব ইসলামপুরে আরিফুর রহমানের সমর্থনে ব্যাপক গণসংযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

৪ আসনে ধানের শীষের গণজোয়ার: পূর্ব ইসলামপুরে আরিফুর রহমানের সমর্থনে ব্যাপক গণসংযোগ

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে ধানের শীষের সমর্থনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে মুখর হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি এলাকা। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ কলাবাড়ি ও উত্তর কলাবাড়ি গ্রামে ধানের শীষের সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আজ দিনভর ওই এলাকার ঘরে ঘরে যান স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, “সিলেট-৪ আসনের মাটি ও মানুষের নেতা আরিফ ভাইয়ের নেতৃত্বে আজ এই জনপদে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা আজ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সকল অন্যায়ের জবাব দেবে ইনশাআল্লাহ।”
এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামের সাধারণ ভোটাররা সাদরে নেতাকর্মীদের গ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানান।
প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের রায় ধানের শীষের পক্ষে এবং এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com