1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হোসেনপুর–গফরগাঁও সীমান্তে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান ভেকু ও ট্রাক্টর জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হোসেনপুর–গফরগাঁও সীমান্তে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান ভেকু ও ট্রাক্টর জব্দ

reporter আব্দুর রহমান, কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
২৭ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা ১২টার সময় হোসেনপুর উপজেলার জিনারী নতুন সড়ক হয়ে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী হোসেনপুরের চর হটর আলগী ও গফরগাঁওয়ের চর আলগী মৌজা সংলগ্ন একটি অবৈধ বালুর টালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন হোসেনপুর ও গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যরা।
অভিযান পরিচালনাস্থলটি গফরগাঁও ও হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু) ও একটি মাটি পরিবহনকারী ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত যানবাহন পরবর্তীতে গফরগাঁও থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সাহবের চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ড্রেজারটি পাওয়া না গেলেও ড্রেজারে ব্যবহৃত অননুমোদিত পাইপ নদীর মধ্যে পাওয়া যায়, যা জব্দ করা হয়।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com