1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ

আর এ লায়ন সরকার, নরসিংদী জেলা প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে খুলনার দাকোপে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিল হয়েছে। রবিবার বিকেলে নরসিংদী দয়াময় আশ্রমের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নরসিংদী সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এ কর্মসূচির আয়োজন করেন।

বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত মানববন্ধন হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা চান।

সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ ‘তুমি কে তুমি কে, বাঙালি বাঙালি’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সনাতনীর ওপর আক্রমণ, মানি না মানব না’, ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন। সেখানে নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী বলেন, ‘আজ আমরা কয়েক দিন ধরে দিন-রাত পাহারা দিয়ে যাচ্ছি। নিজেদের জানমাল আর সম্ভ্রম রক্ষায় আমরা কাজ করছি। কিন্তু এখন শুধু আত্মরক্ষা করলেই হবে না, সম্মিলিতভাবে প্রতিবাদ চলবে। আমরা আর পালিয়ে থাকতে চাই না। এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।’ তিনি বলেন, শুধু হাতে লাঠি নিয়ে যদি এ দেশের ছাত্রসমাজ একটা পরিবর্তন আনতে পারে, তাহলে তাঁরা কেন পারবেন না। তাঁরা কোথাও পালাবেন না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com