হালুয়াঘাট হালুয়াঘাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী এবং হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সামস।বুধবার সকালে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এটি একটি মিলনমেলায় পরিণত হয়।জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অশোক সরকার অপু, মহাসচিব, কয়লা আমদানি ও রফতানিকারক গ্রুপ।
নরেশ চন্দ্র সরকার, সাবেক প্রধান শিক্ষক, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়,সুলতান মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট পৌর বিএনপি,তাজিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট পৌর বিএনপি প্রমূখ্য।এছাড়াও স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় মেয়র প্রার্থী শামসুল আলম সামস উপস্থিত ভোটারদের সরাসরি সমস্যার কথা শোনেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তাঘাটের জরাজীর্ণ দশা এবং ময়লা-আবর্জনা পরিষ্কারে অব্যবস্থাপনার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে তা নোট করেন।প্রার্থী তার বক্তব্যে বলেন, হালুয়াঘাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলব। বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আমূল সংস্কার এবং সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করা হবে আমার অন্যতম অগ্রাধিকার।তিনি আরও জানান, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের দৌরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করবেন।সভার শেষ পর্যায়ে শামসুল আলম সামস উপস্থিত সকলের কাছে দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের রায় নিয়ে তিনি একটি তিলোত্তমা পৌরসভা উপহার দিতে পারবেন। সভায় উপস্থিত স্থানীয় ভোটাররা প্রার্থীর সদিচ্ছা ও পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।