1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
হালুয়াঘাটে হারিয়ে যাওয়া গম চাষে ফিরতে চান সীমান্ত এলাকার কৃষকেরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টেকনাফে নৈশ প্রহরী হত্যা: র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রিদুয়ান গ্রেপ্তার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর করে কারাদণ্ড হালুয়াঘাট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে করে অপপ্রচার দেবরের সঙ্গে বিয়ে, কাজীর ‘বিলকিবাজিতে’ বিপন্ন কন্যা সাভারে এসআই আলতাফ হত্যা: ১৬৪ ধারায় জহুরুল, আপন ও জিহাদের জবানবন্দি ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে বেহাল সড়ক মেরামত, সন্তুষ্ট এলাকাবাসী কোনাবাড়ি জরিপ অফিসে দুর্নীতির অভিযোগ শিবালয়ে কেমিক্যাল দিয়ে জিলাপি তৈরির অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তা

হালুয়াঘাটে হারিয়ে যাওয়া গম চাষে ফিরতে চান সীমান্ত এলাকার কৃষকেরা

reporter ​ফারুক হোসেন , হালুয়াঘাট
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

একসময়ের বিশ্বস্ত ও লাভজনক ফসল ‘গম’ চাষে আবারও ফিরে পেতে চান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকার কৃষকেরা। ধানের তীব্র খরচের বিপরীতে গম চাষে খরচ কম হলেও মিলত বাড়তি লাভ। তবে সময়ের পরিক্রমায় ধানের আবাদ বাড়লেও প্রত্যাশিত লাভের মুখ দেখছেন না তারা। ফলে নিজেদের খাদ্যাভ্যাস ও অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরে পেতে পুনরায় গমের সোনালী শিষে মাঠ ভরিয়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় প্রান্তিক কৃষকেরা।
​বিশেষ করে উপজেলার ১নং ভুবনকুড়া ইউনিয়ন, ৫নং গাজীরভিটা ইউনিয়ন এবং ১০নং ধুরাইল ইউনিয়ন পরিষদ এলাকা একসময় গম চাষের জন্য সুপরিচিত ছিল। শীতের মৌসুমে এসব ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে দেখা যেত গমের দিগন্তজোড়া ক্ষেত।
​স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধান চাষের জন্য সেচ, সার, কীটনাশক ও শ্রমিক বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এর বিপরীতে গমে উৎপাদন খরচ অনেক কম, অথচ লাভজনক। পাশাপাশি, নিজেদের চাষ করা গমের সুস্বাদু আটার তৈরি খাবারের যে বিশেষ স্বাদ তারা পেতেন, বর্তমান বাজারের কেনা আটায় তা আর মিলছে না। ঐতিহ্যবাহী সেই পুষ্টিকর ও সুস্বাদু আটার স্বাদও আজ প্রায় দুর্লভ।
​ভুবনকুড়া ও ধুরাইল ইউনিয়নের একাধিক কৃষক আক্ষেপ করে বলেন, “ধানে উৎপাদন খরচ এত বেড়ে গেছে যে দিনশেষে আমাদের হাতে তেমন কিছুই থাকে না। কম খরচে বেশি লাভ করার সবচেয়ে ভালো উপায় গম চাষ। আমরা আবারও পুরোদমে গম চাষে ফিরতে চাই।”
​সীমান্তবর্তী এই তিন ইউনিয়নের কৃষকেরা মনে করছেন, কৃষি বিভাগ থেকে যদি উন্নত জাতের গম বীজ, প্রয়োজনীয় পরামর্শ ও সঠিক সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়, তবে হালুয়াঘাটে হারিয়ে যাওয়া গম চাষের সেই সোনালী অতীত আবারও ফিরিয়ে আনা সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com