1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

reporter হালুয়াঘাট প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোহাম্মদ সালমান ওমর রুবেলের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন বয়সী প্রায় ৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ৬৫০ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পে বাছাইকৃত চোখে ছানি পড়া রোগীদের ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করাসহ যাবতীয় খরচ বহন করবেন সালমান ওমর রুবেল। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে চক্ষু রোগীরা চক্ষু ক্যাম্পে আসতে থাকেন। এ সময় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন রোগীদের বয়সের কথা চিন্তা করে আয়োজকরা বসার ব্যবস্থা করেন। আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ¦ সালমান ওমর রুবেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, কবি মোজাম্মেল হক, সদস্য একলাছ উদ্দিন বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সরকার, জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাইজুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন প্রমূখ। এছাড়াও ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে দেশী বিদেশী কর্মকর্তারা চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পক্ষ থেকে মানবিক কাজের জন্য সালমান ওমর রুবেলকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, একযুগের বেশী সময় ধরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্প করে আসছি। এখন পর্যন্ত ৭৫ হাজার ৭ শত ২৮ জন রোগীকে প্রাথমিক সেবা ও ৭ হাজার ১৫ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com