বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুকের উদ্যোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় পরিধানের কাপড়, কম্বল ও অন্যান্য ব্যবহারযোগ্য বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
বিতরণকালে আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা