1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

নির্বাচনী প্রচারে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। গতকাল সোমবার  (২৬শে জানুয়ারী) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন- প্রতীক বরাদ্দের পর থেকেই তাঁর নির্বাচনী প্রচারে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়াছে প্রতিপক্ষ বিএনপি দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ তুলেন তিনি।

এসব ঘটনার জন্য তিনি ধানের শীষের কর্মী-সমর্থকদের দায়ী করে সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম আরও জানান, গত রোববার বাটাজোর বাজারে প্রচার শুরু করলে তাঁর ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। এতে কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, রবিবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয় এবং প্রচারের সরঞ্জাম আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছারুয়ার জাহান এমরান, সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের বহিষ্কৃত নেত্রী খালেদা নার্গিসসহ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com