দিনাজপুরের হাকিমপুর হিলিতে (১৯ জুলাই) মা বলে তোরা এখানে ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে রাস্তার পাশে ছোট দুই মেয়েকে রেখে চলে যান মা শাহনাজ।
বিষয়টি ঢাকা থেকে প্রকাশিত ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন তাদের দাদা দাদির খোজ করে ঘোড়াঘাট উপজেলায় দুই বোন জিমি ও জান্নাতিকে দাদা দাদির হাতে তুলে দেন। শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গত ১৯ জুলাই দুপুরে জানতে পারি থানা মোড়ে রাস্তার পাশে দুটি শিশু সন্তান মা আসার অপেক্ষায় কাঁদতিছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুই বোন জিমি ও জান্নাতির সাথে কথা বলেন। এরপর বড় মেয়ে জিমি কিছুটা পরিবারের কথা বলতে পারে। পরে তাদের দাদা দাদির হাতে দুই বোনকে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান,শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত,তিনি ঢাকায় থাকেন। অভাব-অনাটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি মা'। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেনি। আজ তার পরিবারের লোকজন কে আমার সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেছি। এবং শিশু দুটিকে পরিবারের হাতে তুলে দেই।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা