1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত রেল কারখানা,প্রেসিডেন্ট সেলুন,চিনি মসজিদ ও গির্জা পরিদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল নবীঁজী (সাঃ)-এর সম্মানেই মুমিনের মর্যাদা ও পরিচয়ের প্রকাশ -ছারছীনার পীর ছাহেব

সৈয়দপুরে মার্কিন রাষ্ট্রদূত রেল কারখানা,প্রেসিডেন্ট সেলুন,চিনি মসজিদ ও গির্জা পরিদর্শন

reporter রাজু আহমেদ ,নীলফামারী
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী রেলওয়ে কারখানা,রেলওয়ে যাদুঘর এবং ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক‘প্রেসিডেন্ট সেলুন’পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর)বিকেলে তিনি এসব ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

এর আগে দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।পরে সফরসঙ্গীদের নিয়ে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানায় যান।সেখানে কারখানার বিভিন্ন শপ পরিদর্শনের পাশাপাশি রেলওয়ে যাদুঘর ঘুরে দেখেন।পরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে বহনকারী বিশেষ ট্রেনের ঐতিহাসিক বগি,প্রেসিডেন্ট সেলুন, পরিদর্শন করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন,ডিয়ান ডাওকে,আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তা মো.সৈয়দ ফাওজুস সালেহীন,পলিটিক্যাল স্পেশালিস্ট মি.ফিরোজ আহমেদসহ সফরসঙ্গীরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ,ডব্লিউএম মমতাজুল ইসলাম,নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন,সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা এবং রেলওয়ের অন্যান্য কর্মকর্তা।

রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত সৈয়দপুর শহরের ঐতিহাসিক চিনি মসজিদ ও খ্রিস্টীয় ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।এ সময় তিনি এসব স্থাপনার ইতিহাস,স্থাপত্যশৈলী ও স্থানীয় ঐতিহ্য সম্পর্কে অবহিত হন।

মার্কিন রাষ্ট্রদূতের সৈয়দপুর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ছিল বিশেষ ব্যস্ততা। উত্তরবঙ্গের ঐতিহাসিক,সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ সফর পেয়েছে ভিন্ন মাত্রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com