অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হোটেল মালিককে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের পাঁচমাথা মোড় এলাকায় অবস্থিত তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেল ও আল সামস হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের মালিক বখতিয়ার রহমান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগ স্বীকার করেন।এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫৩ ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে আল সামস হোটেল-এর মালিক আলাউদ্দিনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাব্বির হোসেন।তিনি বলেন,“জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশ করা হবে না।
এ সময় উপস্থিত নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.সিহাব উদ্দিন বলেন,“ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে।খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান আরও নিয়মিত হওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা