দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের উন্নয়নের যাত্রায় বর্তমানে সুশাসন, অথনীতি ও নীতিগত সংস্কার অত্যান্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনীতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য (এসজিডি) অর্জনে যুগোপযোগী নীতি প্রনয়ণ জরুরি। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত " Bangladesh in Transition Governance, Economy and Policy Reforms " শীর্ষক সেমিনারে কী- নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সংস্কারের জন্য প্রথমে চিন্তাগত দৃঢ়তা অর্জন করতে হবে, স্পষ্টভাবে সমস্যার জায়গা গুলো চিহ্নিত করেতে হবে এবং ধারনা গুলোকে বাস্তবায়নের পর্যায়ে নিতে হবে। এজন্য কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে নীতিগত সমন্বয়, বৈশ্বিক ও অভ্যন্তরীন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংস্কারের মুল উদ্দেশ্য পরিস্কাভাবে নির্ধারন করা জরুরি। কোন কোন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও সুস্পষ্ট হতে হবে। তিনি আরো বলেন, টেকসই সংস্কারের জন্য গনতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিনিয়োগে গতি আনতে হবে এবং সংস্কারকে সার্বজনিন দৃষ্টি ভঙ্গিতে এগিয়ে নিতে হবে। সংস্কার কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়, এটি একটি সামগ্রীক প্রক্রিয়া। এজন্য সংস্কার জোটকে শক্তিশালী করতে প্রগতিশীল রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরোও বেগবান করতে হলে সুশাসন ও নীতিগত সংস্কারকে যুগোপযোগী করতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে এবং দেশের উন্নয়নে অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখতে সর্বদা সচেষ্ট রয়েছে। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান ড. কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ জোবায়ের হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আইরিন আজহার উর্মি। সেমিনারে কী- নোট স্পিকার ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে সন্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। উপাচার্য তাকে স্বাগত জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মোঃ আশিক উর রহমান, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন এর প্রধান ড. কাজী হুমায়ুন কবীর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ ( সিপিডি) এর সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা