1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ ৪ আসনে নির্বাচনী উত্তাপ প্রতীক নয় ব্যাক্তি ইমেজেই ভোটারদের নজর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জামালপুরের হবদেশে চাঞ্চল্য: বন্ধুকে মাদক খাইয়ে মাতাল করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় আলোচনা সভা মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের ভূমিকা জোরদারে বগুড়ায় সেমিনার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ‎বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে পানি নিষ্কাশনে মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ’র মানবিক উদ্যোগ রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা DGHS-এর তথ্য: জনসংখ্যার অনুপাতে স্বাস্থ্যসেবা গ্রহণে চকরিয়ার চেয়ে এগিয়ে পেকুয়া, উঠছে নানা প্রশ্ন কাজিরহাট থানায়লতা ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শীর্ষে মোঃ রুমান মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ ৪ আসনে নির্বাচনী উত্তাপ প্রতীক নয় ব্যাক্তি ইমেজেই ভোটারদের নজর

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও সদর উপজেলা পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান ও একবারের পৌর মেয়র দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন তোলপাড় শুরু হয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ায় তার এই অবস্থান তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

​সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘ সময় মাঠে সক্রিয় ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। তবে সাম্প্রতিক দলীয় সিদ্ধান্তে তার পরিবর্তে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল কে দলের মনোনয়ন দেওয়ায় জয়নুল জাকেরীনের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।

এরপরই সুনামগঞ্জ ৪(সদর -বিশ্বম্ভপুর আসনের সাধারণ ভোটার ও অনুসারীদের চাপে এবং নিজের নির্বাচনের বয়স অতিক্রম বিবেচনা করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। এবং গত ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে তার নিজ বাসভবন তেঘরিয়ায় এক মতবিনিময় সভার আয়োজন করে প্রার্থীতা ঘোষণা করেন।

তিনি প্রার্থীতা ঘোষণার পর থেকেই পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন জয়নুল জাকেরীন।  সাধারণ ভোটার থেকে শুরু করে নির্বাচন বিশ্লেষকরা বলছেন ​দেওয়ান জয়নুল জাকেরীনের স্বতন্ত্র হওয়ার ঘোষণাটি সাধারণ কোনো ঘোষণা নয়, এর পেছনে রয়েছে শক্তিশালী কিছু কারণ: ​ব্যক্তিগত ইমেজ মরমি কবি হাসন রাজার প্রপৌত্র হিসেবে পারিবারিক ঐতিহ্য এবং চারবার উপজেলা চেয়ারম্যান একবার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে।
​তৃণমূলের সমর্থন: সদর ও বিশ্বম্ভরপুরের একটি বিশাল অংশ মনে করে, জাকেরীন দলীয় প্রতীকের বাইরেও ব্যক্তিগত ভোটব্যাংক অর্জনে সক্ষম। ​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাকেরীন নির্বাচনে অটল থাকলে ভোটের চিত্র বদলে যেতে পারে:

​ভোট বিভাজন: বিএনপির মূল ভোট দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরোক্ষভাবে জামায়াত সহ ইসলামী দলগুলোর প্রার্থীকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে।  ​ত্রিমুখী লড়াই: এখন পর্যন্ত এই আসনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও, জাকেরীনের উপস্থিতিতে তা ত্রিমুখী লড়াইয়ে রূপ নিতে পারে এমন প্রশ্নই এখন সাধারণ ভোটারদের কাছে।

​সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া ​বিশ্বম্ভরপুর ও সদর এলাকার হাট-বাজারের চায়ের আড্ডা এখন জাকেরীন-ময়। ভোটারদের একাংশ বলছেন, “প্রতীক বড় কথা নয়, ব্যক্তি হিসেবে জাকেরীনের সব দিক ভাল শিক্ষা নম্রতা ভদ্রতা পরিস্কার পরিচ্ছন্ন একজন নেতা হিসেবে জাকেরীনই সুনামগঞ্জ ৪ সদর-বিশ্বম্ভরপুরে আসনে দরকার বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

​দেওয়ান জয়নুল জাকেরীনের প্রার্থীতা ঘোষণার পর থেকে শুরু করে সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর আসনের ভোটের মাঠে ঘুরে ফিরে এমন তথ্য উঠে এসেছে। ​সুনামগঞ্জ-৪ আসনের ভোটের লড়াই এখন আর কেবল প্রতীকী লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন ইমেজের লড়াইয়ে পরিণত হয়েছে।

দেওয়ান জয়নুল জাকেরীন শেষ পর্যন্ত মাঠে থাকলে এই আসনের ফলাফল কি হতে পারে এখন দেখার অপেক্ষায়, কেন্দ্রীয় বিএনপি তাকে ফেরাতে কোনো উদ্যোগ নেয় কিনা, নাকি স্বতন্ত্র হিসেবেই তিনি চমক দেখান সেটাই এখন মূখ্য বিষয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com