1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ভাটায় ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

সুনামগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স খন্দকার ব্রিকস, বালিকান্দি, বিরামপুর, সদর, সুনামগঞ্জ এবং মেসার্স মিজান ব্রিকস, হালুয়ারগাট, সদর, সুনামগঞ্জ এই দুই ইটভাটাকে পৃথকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ জেলার সদস্যরা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ এবং সদর থানা পুলিশের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার সুনামগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com