1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জামালপুরের হবদেশে চাঞ্চল্য: বন্ধুকে মাদক খাইয়ে মাতাল করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় আলোচনা সভা মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের ভূমিকা জোরদারে বগুড়ায় সেমিনার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ‎বকশীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে পানি নিষ্কাশনে মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ’র মানবিক উদ্যোগ রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা DGHS-এর তথ্য: জনসংখ্যার অনুপাতে স্বাস্থ্যসেবা গ্রহণে চকরিয়ার চেয়ে এগিয়ে পেকুয়া, উঠছে নানা প্রশ্ন কাজিরহাট থানায়লতা ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শীর্ষে মোঃ রুমান মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন।গতকাল  শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দমদমা সীমান্তের ১২৫৫/৫৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহ করতে যান ওই দুই তরুণ। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত আশিকুরের মরদেহ তার স্বজনরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হন।
অন্যদিকে, মোশাঈদের মরদেহটি ভারতের অভ্যন্তরে ‘রাদনে’ এলাকায় পড়ে থাকায় তা বিএসএফের টোকা ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর আমরা পেয়েছি। একজনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। অন্যজনের মরদেহটি ফেরত আনার প্রক্রিয়া নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com