1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেটের কোম্পানীগঞ্জে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

সিলেটের কোম্পানীগঞ্জে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

reporter কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) হিফজুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের তেলাওয়াত, হামদ-নাত, গজল পরিবেশন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব রফিকুল ইসলাম তনু মিয়া। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু আফিফা ও মাদ্রাসার শিক্ষক আশ্রাফ উদ্দিন।
এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি নাছির মিয়া, অর্থ সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য আলম মিয়া।
এছড়াও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল আহমেদ, কারী সুলতান আহমদ ও হাফেজ কারী ইয়াকুব আলী। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। দেশ, জাতি ও মাদ্রাসার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com